টেলিফিল্মের কাজে এই প্রথম ব্যবহূত হলো লিমুজিন কার!
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:০৭
বাংলাদেশের সিনেমা কিংবা টেলিভিশন মিডিয়ার নাটক বা টেলিফিল্মের দৃশ্যে এই প্রথম ব্যবহূত হলো লিমুজিন কার। আর গ্রামীণ রাস্তায় এটি ব্যবহার করা হয়েছে চ্যানেল আইয়ের জন্য নির্মিত ‘১২:৩০-এর ভূত’ নামে ঈদের বিশেষ টেলিফিল্মে। রবিন খানের পরিচালনায় এই টেলিফিল্মে আরও বেশ কিছু চমক থাকছে। মাত্র একটি গানের দৃশ্যের ধারণ করা হয়েছে তিন রাত জেগে।
এই টেলিফিল্মে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, হাসিন, আ খ ম হাসান, তানিয়া বৃষ্টি, শামস সুমন, আল আমিন সবুজ ও শাহনূর । চ্যানেল আইতে ঈদের সপ্তম দিন রাত ৭টা ৫০ মিনিটের বিশেষ চাঙ্কে প্রচার হবে টেলিফিল্ম ‘১২:৩০-এর ভূত’।