আগুন খেলা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:০৯
চ্যানেল আইতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আগুন খেলা’। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটিতে অভিনয়ে জাহিদ হাসান, মীর সাব্বির, আবিদ রেহান, তারিক স্বপন, বন্যা মির্জা, আলীরাজ, তোফা আহসান, শেলী আহসান, লিনা ফেরদৌসী, নয়ন, রিমু, ওয়াসিম হাওলাদার, নওশীন, মিমো, অহনা প্রমুখ।