সেতু নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহার

নওগাঁর ধামইরহাটে নিম্নমানের পাথর দিয়ে আমাইতাড়া সেতুর টপ স্লাব ঢালাইয়ের অভিযোগ উঠেছে। সেতুতে নির্দিষ্ট মাপের মানসম্মত ভাঙ্গা পাথর দিয়ে ঢালাইয়ের কথা থাকলেও নিম্নমানের সিংগেলস (ভাঙ্গা ব্যতীত পিচ্ছিল) পাথর দিয়ে সেতু ঢালাই কাজ করা হচ্ছে। এর ফলে কোটি কোটি টাকার বিনিময়ে নির্মিত সেতুর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়াও ভাইব্রেটর মেশিন নষ্ট থাকায় কুর্নি দিয়ে ঢালাই মিস্ত্রি যেন তেনভাবে ঢালাই চাপানোর চেষ্টা করছে ঢালাই কর্মীরা। সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, কাজের মান খুব ভাল এবং ঠিকাদারকে চাপ দিয়ে দীর্ঘদিন ধরে থেমে থাকা কাজ জনস্বার্থে দ্রুত করার চেষ্টা করছি। সড়ক ও জনপথের পত্নীতলা উপ-বিভাগীয় প্রকৌশলী নকিবুল বারী জানান, পাথরের মান ভাল এবং ভাল ঢালাই কাজ ভাল হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেতু ঢালাই কাজের সাফাই গাইলেও কাজের মান খারাপ বলে অভিজ্ঞ মহল মত পোষণ করেছেন।