যাত্রী সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট

আসন্ন ঈদে ঘরমুখী ট্রেন যাত্রীদের সার্বিক নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ। ট্রেনে ব্যাপক তল্লাশি করা হচ্ছে। একই সাথে যে কোন প্রকার নাশকতা ঠেকাতে বিশেষ সতর্কাবস্থায় রয়েছে পুলিশের রেলওয়ে রেঞ্জ। ১৮ জুলাই থেকে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে রেলওয়ে পুলিশ। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার (জিআরপি) কার্যালয় সূত্র জানায়, বাসে মাত্রাতিরিক্ত ভাড়া ও দুর্ঘটনার আশংকা থাকায় রেলভ্রমণে বেশি আগ্রহী হয়ে উঠেছেন সব পেশার মানুষ। বৈঠকে পুলিশের রেলওয়ে রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসান উপস্থিত ছিলেন। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান জানান, যাত্রীদের সচেতনতা বাড়াতে জিআরপি ইতোমধ্যে প্রচারপত্র বিলি শুরু করেছে। ঈদে ঘরমুখী যাত্রীদের সেবা নিশ্চিত করতে সৈয়দপুরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।