পাক-ভারত সচিব পর্যায়ের বৈঠক
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:২১
স্থগিত শান্তি আলোচনার ভবিষ্যত্ নিয়ে আলোচনা করতে পাকিস্তান ও ভারতের সচিব পর্যায়ের বৈঠক আগামী মাসের মাঝামাঝি শুরু হতে পারে। দিল্লিতে গত মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাক্ষাত্কালে এ বিষয়টি ঠিক হয়। -খবর ডন অনলাইনের।
সূত্র জানায়, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।