ক্যারিয়ার জিজ্ঞাসা

প্রশ্ন :আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে পড়ছি। এই বিভাগ থেকে পাস করার পর আমাদের দেশে এবং বাইরে কেমন ক্যারিয়ার গড়া সম্ভব? মো. আফজাল হোসেন ঢাকা। উত্তর :বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি কেবল আমাদের দেশেই নয়, সারা বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঔষধ শিল্প এবং গবেষণার ক্ষেত্রে এই বিষয়ে ব্যাপক চাহিদা রয়েছে দেশে এবং দেশের বাইরেও। ঔষধ শিল্পের সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে এই বিষয়ে উত্তীর্ণদের চাহিদা রয়েছে। এর বাইরেও ডায়গনস্টিক সেন্টারগুলোতে এখানকার শিক্ষার্থীদের কদর রয়েছে। আর দেশের বাইরে গবেষণার সুযোগ তো রয়েছেই। তাই এই বিষয়ে ভালো একটি ক্যারিয়ারের আশা করা কোনোভাবেই দূরাশা নয়। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com