মুক্তিপণে ছাড়া পেল মহেশপুরের ব্যবসায়ী
মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:৩৮
মহেশপুরের ব্যবসায়ীকে ঢাকায় অপহরণ করে সাড়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে। সূত্রে প্রকাশ, শহরের মাতৃগিফট কর্ণারের মালিক মদন হালদার ঈদের মোকাম করার জন্য ঢাকায় এলে ২২ জুলাই মিটফোর্ড এলাকা থেকে একদল অস্ত্রধারী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রাখে। এ সময় তার কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং আরো ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে টাকা দিয়ে মদন হালদারকে মুক্ত করে আনা হয়।