বল করতে বাধা!

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক বোলিং করতে পারবেন। যদিও অফ-স্পিন বোলিং নয়, ব্যাটিং তাই তার মূল কাজ। তবে, ৩৪ টেস্টে ২০ উইকেট পাওয়া পার্টটাইম বোলার মাঝে মধ্যেই কার্যকর হয়ে উঠতেন নিউজিল্যান্ডের হয়ে। গত জুনে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে প্রথম উইলিয়ামসনের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ পায়। এরপর পরীক্ষা করে দেখা যায়, বল করার সময় উইলিয়ামসনের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা থেকে সোজা হচ্ছে; যা, আইসিসির নিয়ম অনুযায়ী অবৈধ। এই প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘এটা কখনওই ভাল কোন ঘটনা নয়। তবে, এখনও আমার হাতে সুযোগ আছে। অবশ্যই আমি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে চাই। আশা করি সেটা আমি করতে পারবো।’