চিকিত্সার্থ সাহায্যের আবেদন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল ছাত্র নূরে আলম বাঁচতে চায়। অর্থাভাবে তার চিকিত্সা করানো সম্ভব হচ্ছে না। বাবা একজন সবজি ব্যবসায়ী। যা উপার্জন করেন তা দিয়ে কোন মতে ৫ সদস্যের সংসার চলে। বর্তমানে নূরে আলম পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সকরা বলছেন, তার পায়ে অপারেশন করতে কমপক্ষে দেড় লাখ টাকার প্রয়োজন। ছেলের জীবন বাঁচাতে অসহায় পরিবারটি সমাজের হূদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা, মোঃ ইউছুফ এমএসএ নং ৪১৬৩৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, দক্ষিণ যাত্রাবাড়ী শাখা, ঢাকা। ফোনঃ ০১৯৪৪৫৭৪২০২ (বিকাশ)।