ঈদের পর রাজপথ দখলের আহবান ত্রাণমন্ত্রীর
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২২:০০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ঈদের পর রাজপথ দখলে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ঈদের পর রাজপথ দখলে রাখতে হবে। আগস্টে রাজপথ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের দখলে থাকবে।
বুধবার রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।