রংপুরে র‌্যাবের অভিযানে সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

রংপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরুফে মেরিল সুমনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, গুলি, স্যুটার গান, রিভালবার ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের রংপুর বিভাগীয় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় গোপন তথ্যে র‌্যাব-১৩ সন্ত্রাসী মেরিল সুমনসহ তার তিন ঘনিষ্ঠ সহযোগী আকিব হোসেন অনু, আখেরুজ্জামান আপেল ও রিফাত হোসেনকে গ্রেফতার করে। 

এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, বিদেশী রিভালবার, চাইনিজ কুড়াল, দুটি পিস্তলের ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাস্তার পাশে ২ যুবকের গলাকাটা লাশ

গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত রংপুর মহানগরসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপসরণ ও জমি দখলের মত অপরাধের সঙ্গে সম্পৃক্ত। চারজনের মধ্যে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন হত্যা, ধর্ষণ, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ ১৫টির অধিক মামলার আসামী।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হবে। 

ইত্তেফাক/অনি