শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সফল এনজিওগ্রাম

শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল বুধবার প্রথমবারের মতো হূদরোগে আক্রান্ত এক রোগীর সফল এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এখন থেকে আর হূদরোগীদের ঢাকায় গিয়ে এনজিওগ্রাম ও কার্ডিয়াক সার্জারি করার প্রয়োজন হবে না। শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই তা সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মুঃ কামরুল হাসান সেলিম ও অধ্যক্ষ ডা. রনজিত্ চন্দ্র খাঁ। অতি সম্প্রতি সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালে এনজিওগ্রাম মেশিন যুক্ত করা হয়। গতকাল এ হাসপাতালের চিকিত্সাধীন রোগী বনবিভাগের কর্মচারী আব্দুর রাজ্জাকের সফল এনজিওগ্রাম এ মেশিনের সাহায্যে করতে সক্ষম হন চিকিত্সকরা। কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যক্ষ ডা: রনজিত্ জানান, এনজিওগ্রাম করে রাজ্জাকের হার্টে একটি ব্লক ধরা পড়েছে। এ হাসপাতালেই তার হার্টে রিং বাসানো হবে বলে তিনি জানান।