ফেনী র্যাবের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে জেলা ছাত্রলীগের দাবি
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২২:৩৭
জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-৭ এর বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনরকম ব্যবস্থা না নিলে জেলা ছাত্রলীগ কঠোর কর্মসূচির মাধ্যমে ফেনীকে অবরুদ্ধ করবে।
র্যাব গত ২০ জুলাই ছাত্রলীগের দুই নেতাকে আটকের পর গতকাল এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। দুপুরে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর খোন্দকারের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয় ছাত্রলীগ। স্মারকলিপি প্রদান শেষে ছাত্রলীগ নেতারা কর্মসূচি ঘোষণা করে অভিযোগ করেন, গত ২০ জুলাই একটি জরুরি বৈঠক শেষে জেলা কার্যালয়ের নীচে নেমে এলে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল হক, আমীরাবাদ ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল্ল¬া রিন্টুকে র্যাব তল্ল¬াশি শুরু করে। তাদের কাছে কিছু না পেয়ে মোটরসাইকেলসহ তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায় র্যাব। পরে জানা যায়, র্যাব তাদেরকে অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে।
এদিকে ফেনী র্যাব-৭ এর মেজর এএইচএম মহিউদ্দিন জানান, জেলা ছাত্রলীগের অভিযোগগুলো সত্য নয়। সেদিন ছাত্রলীগের দুই নেতাকে র্যাব অস্ত্রসহ আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করে।