গাজীপুরে তাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
গাজীপুর প্রতিনিধি ও কাপাসিয়া সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২২:৪১
জেলায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলার সদর উপজেলায় রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলা শিশুদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার পরিচালক ইকবাল সিদ্দিকী। আলোচনা সভার আগে তাজউদ্দীন আহমদের জীবনচরিতের ওপর আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। এ সময় বিজয়ী ১০ জন শিশুকে পুরস্কৃত করা হয়।
এদিকে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খান, আনিছুর রহমান আরিফ, আল আমীন চেয়ারম্যান, ফজলুল হক মাস্টার, শরিফ ওয়াহিদ, জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল ঢাকার বনানী কবরস্থানে তাজউদ্দিন আহমদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।
এছাড়া গতকাল বিকালে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলমগীর হোসেন আকন্দ প্রমুখ।