মৃত্যুবার্ষিকী

আবদুল করিম ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আবদুল করিমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে গরীবউল্লা শাহ (র.) কমপ্লেক্সে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি হাটহাজারী কলেজ ও পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। হাজী মুহাম্মদ ইদ্রীস মিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন পশ্চিম মাদারবাড়ি ২৯ ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইদ্রীস মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে স্টেশন রোডে চৈতন্য গলির কবরস্থানে বাদ আছর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।