গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২২:৫২
জেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞত পরিচয়ের এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে গতকাল বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার এসআই মনির হোসেন জানান, বুধবার সকালে মহানগরীর বড়বাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড জেনারেল হাসপাতালের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থেকে পোশাকবিহীন অবস্থায় লাশটি পড়েছিল। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে জয়দেবপুর থানায় খবর দেয়। পরে গতকাল সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, মঙ্গলবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা অন্য কোথাও খুন করে লাশটি ওই স্থানে ফেলে যেতে পারে।