ক্যাটরিনা ব্যঙ্গ করল প্রিয়াঙ্কাকে!

ফার্স্ট লুকেই দর্শকদের মাত করেছে হূতিক-ক্যাটরিনার বহু প্রতীক্ষিত ‘ব্যাং ব্যাং’। এবার প্রকাশিত হলো ছবির প্রথম টিজার। তবে নামের সাথে মিল রেখেই যেন ক্যাটরিনা প্রিয়াঙ্কাকে এক হাত নিলেন। অনেকটা চ্যালেঞ্জ ছুড়েই নিজের ছবির আপকামিং ট্রেইলর ছাড়িয়ে গেল প্রিয়াঙ্কার ‘মেরি কম’-কে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর। ওইদিনই মুক্তি পেতে চলেছে বিশাল ভরদ্বাজের ছবি ‘হায়দর’। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ৩ বছর পর ফের পর্দায় একসঙ্গে আসতে চলেছেন হূতিক-ক্যাটরিনা। আজই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপডার ‘মেরি কম’ বায়োপিকের ট্রেইলর। তবে প্রিয়াঙ্কাকে ব্যাঙ্গ করতে তৈরি হূতিকও। গত বছর হূতিককে শেষ দেখা গিয়েছিল ‘কৃষ থ্রি’ ছবিতে। অন্যদিকে, ক্যাটরিনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি বক্সঅফিসে ধুম মাচানো ‘ধুম থ্রি’। কাজেই নতুন ছবি দিয়ে যে তারা বক্সঅফিসে ঝড় তুলবেন তা আর বলার অপেক্ষা রাখে না।