ঈদে ব্লকবাস্টারে ‘হারকিউলিস থ্রি ডি’

এক সময়ের জনপ্রিয় সিক্যুয়েল ‘হারকিউলিস’ এবার আছে থ্রি-ডি প্রযুক্তিতে। ছবিটির প্রিমিয়ার আগামী ২৭ জুলাই । একযোগে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এ ছবিটি প্রদর্শিত হবে। ব্রিট রাটনার পরিচালিত অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার ধারায় ছবিটিতে অভিনয় করেছেন বহুল আলোচিত হলিউড নায়ক ড্যাওয়েন জনসন। এতে আরো অভিনয় করেছেন জন হ্যাট, ইয়ান ম্যাকসেন, ইনগ্রিড কেলসো বার্ডেল, ইরিনা সায়েক প্রমুখ। এককভাবে শাসিত গ্রিক সেনা শাসকের অত্যাচার অবিচার থেকে অসহায় মানুষদের মুক্তির জন্য গ্রিক সভ্যতার ঈশ্বরের পুত্র হারকিউলিসের এক দুঃসাহসিক অভিযান নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এছাড়াও এবার বিশাল আয়োজন নিয়ে আছে ব্লকবাস্টার সিনেমাস। এ আয়োজনে হলিউডের ছবির পাশাপাশি বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রায় সবগুলো ছবি মুক্তি পাবে ব্লকবাস্টার সিনেমাসে। উল্লেখ্য যে, এ বছরের সিনেমাগুলোর মধ্যে ‘গডজিলা’, ‘নোয়াহ’, ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর মতো সাড়াজাগানো ছবিগুলো থাকছে এবারের আয়োজনে। বাংলা ছবিগুলোর মধ্যে থাকছে বহুল প্রতীক্ষিত এবং বহুল আলোচিত অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম-২’, সাকিব খানের ‘হিরো দ্য সুপারস্টার’, জাজ মাল্টিমিডিয়ার ‘হানিমুন’ এবং ইমপ্রেস টেলিফিল্মের আরও বেশ কিছু ছবি।