কলকাতায় মহাজনের নাও

দক্ষিণ কোরিয়ার পর বাংলাদেশ সরকারের সংস্কৃৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবার কলকাতা যাচ্ছে শাকুর মজিদ রচিত, সুদীপ চক্রবর্তী পরিচালিত সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’। ‘শিকড়ের ডানা হোক, ডানার শিকড়’ স্লোগানে দোহার ও লোপামুদ্রা প্রডাকশনস আয়োজন করেছে ৪ দিনব্যাপী দি রুট মিউজিক ফেস্টিভ্যাল ‘সহজ পরব’। এ উত্সবের সমাপনী আয়োজন ৪ আগস্ট বিকেল ৫টায় রবীন্দ্র সদন মিলনায়তনে প্রদর্শিত হবে।