আজ এনটিভিতে তৃষ্ণার তানপুরাটা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২১:০৮
এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তৃষ্ণার তানপুরাটা’। প্রসূন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সানী চৌধুরী। অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, শিশির, শারমিন ফাহমি প্রমুখ। বাবা-মায়ের অনুপস্থিতিতে বাসায় পার্টি দেয় সদ্য কর্মজীবনে ঢোকা এক তরুণ। পার্টিতে সে তার বিভিন্ন বন্ধুদের দাওয়াত দেয়। এখানেই পরিচয় হয় রূপা আর রাশেদের। এই পার্টি ওদের টানে না। ওরা বারান্দায় এসে নিজেদের আবিষ্কার করে। ব্যক্তিগত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দু’জনই বেশকিছু মিথ্যার আশ্রয় নেয়। দু’জনই তাদের বানানো প্রেমিক-প্রেমিকার গল্প বলতে শুরু করে। অথচ রূপা আর রাশেদের জীবনে এমন কেউ নেই।