পরিবার করি কল্পনা

এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’। নাটকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হবে। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস ও রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, আ খ ম হাসান, আবুল হায়াত, শাহেদ আলী সুজন, সুষমা, গোলাম হাবিবুর রহমান, কুমকুম হাসান, লায়লা হাসান, আনন্দ খালেদ, সৈকত প্রমুখ। ‘একই নামের দু’জন মানুষ। একজন মিজানুর রহমান খাঁ ওরফে চন্দ্রবিন্দু খান। আরেকজন মিজানুর রহমান খান। চন্দ্রবিন্দু ছাড়া। চন্দ্রবিন্দু খাঁ মনে করেন, তার নামের সাথে এই চন্দ্রবিন্দুই আসল খাঁয়ের বংশ পরিচায়ক। অকৃতদার এই মানুষটি নিজের ‘খাঁ মনজিল’-এ যাপন করেন অদ্ভুত বিলাসী এক জীবন। তাঁর অন্যতম সঙ্গী তার দাদা বিশিষ্ট নবাব প্রয়াত এখলাস উদ্দিন খাঁ। অন্য মিজানুর রহমান থাকেন বৃদ্ধাশ্রমে। সেখানে বিচিত্র চরিত্রদের নিয়ে এক বিচিত্র জীবন তার। বহুদূরের এই দুই খানের জীবন একসাথে মিলিয়ে দেয় একটি ছোট্ট ভুল। যে ভুল তাদের জীবনকে বদলে দেয় পুরোপুরি।