যাত্রা শেষে

যাত্রা শেষে রেখে যাবো কিছু স্মৃতি

শুভক্ষণে যদি দাঁড়াও দুয়ারে এসে

যদিও পাবে না বিত্ত ও বৈভব

তুলে দেবো হাতে শিশিরের শৈশব

 

আমার ছিলো না হাতখানি ছাড়া কিছু

অবশেষে যদি তুমি এসে ছুঁয়ে দাও

ভাসাবো আকাশে মন পবনের নাও

ধূমকেতু হয়ে ছুটে যাবো পিছুপিছু

 

কী আছে জীবনে ভাবনারা যদি আজ

তোমার পায়ে হূদয়ের অর্ঘ রাখে

শুভক্ষণে যদি দাঁড়াও দুয়ারে এসে

রুদ্ধ দুয়ার খুলে দেবো ভালোবেসে।