তালিকাভূক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশ
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২১:১০
চলতি বছরের জানুয়ারী-জুন অর্ধ বার্ষিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত অনেকগুলো কোম্পানি। এরমধ্যে রয়েছে আরএকে সিরামিক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, রংপুর ফাউন্ড্রি, ডাচ বাংলা ব্যাংক, ইবনে সিনা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিক্স, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, জেনারেশন নেক্সট, নর্দার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, রূপালী লাইফ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আরগন ডেনিমস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বিআইএফসি, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক।
ডিএসই জানিয়েছে, ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্ধ বার্ষিক (জানু’১৪-জুন’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী আরগন ডেনিমসের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ১.৯৩ টাকা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ১.৫৫ টাকা। বিআইএফসি’র কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ০.৭১ টাকা। এ অর্ধবার্ষিকে সোনারবাংলা ইন্স্যুরেন্সের কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ০.৮৭ টাকা। প্রাইম ব্যাংকের কর পরবর্তী মুনাফা হয়েছে ১০১ কোটি ১৯ লাখ ৯০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ০.৯৮ টাকা। ২০১৪ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্ধ বার্ষিক (জানু’১৪-জুন’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ১.৫০ টাকা। অর্ধবার্ষিকে আইএফআইসি ব্যাংকের কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৬৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ১.৪৭ টাকা।