ক্যাপশন নিউজ

সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধ বার্ষিক ব্যবসায়ীক পর্যালোচনা সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অবঃ) ডা. মো. রেজাউল হক প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন ০০০০ সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম-এ কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি’র সভাপতিত্বে কোম্পানীর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জামাল এম এ নাসের, কোম্পানী সচিব মো. ওয়াহাব মিয়ানসহ অন্যান্য পরিচালক ও সাবেক চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় ২০% ক্যাশ ৩৮% স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়