‘হেই রমজান! পার করো আমারে’—
প্রবল বন্যার রাতে এখনও সুর চিত্কার শুনি
পাশ ফিরে শোয় শেফালির দীর্ঘশ্বাস
দূরে বাঁশবনে শেয়ালেরা ডাকে
ভরা নদী ভরে উঠে, দু’কূল ছাপিয়ে আসে দুঃখের ভাসান
নিশীথ বিদীর্ণ করে কে এক হাঁটুরে ডাকে—
‘হেই রমজান! পার করো আমারে’—
তৃতীয় বিশ্বযুদ্ধের মাঠে
এই বিশ্বায়নের ভুবনে
রক্ত আর হিংসা এসে নামে
হাঁপাতে হাঁপাতে মানুষেরা ঘরে ফিরে আসে
নতুন চাকায় পিষ্ঠ স্বপ্নের পদাবলি
নদী নাই মরা নদীর মোহনা জুড়ে
আজো রাত হলে আর্তনাদ ভেসে আসে—
‘হেই রমজান! পার করো আমারে—