গ্লাসগোতে মালয়েশিয়ার বিমান যাত্রীদের স্মরণ

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২০তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে স্মরণ করা হলো মালয়েশিয়ার ভূপাতিত এয়ারলাইন্সের হতভাগ্য ২৯৮ জন যাত্রীকে। তাদের স্মরণ করে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত সপ্তাহে ইউক্রেনের সীমান্তে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর এমএইচ১৭ বিমানটি বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ২৯৮ জনের মৃত্যু হয়। মৃত যাত্রীদের মধ্যে কমনওয়েলথভুক্ত দেশ মালয়েশিয়ার ৪৪জন ও অস্ট্রেলিয়ান ২৭জন নাগরিক ছিলেন। গ্ল¬াসগোর সেলটিক পার্কে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সামন্ড উপস্থিত দর্শকদের উদ্দেশে দাঁড়িয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের আহবান জানান।