গাজীপুরে অস্ত্রসহ দু’যুবক গ্রেফতার

গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-বরিশালের বাকেরগঞ্জ থানার বার্শিকপুর গ্রামের করিম মৃধার ছেলে মোঃ হাসান (২৪) ও একই জেলার কোতোয়ালী থানার কারাপপুর গ্রামের আয়নাল খন্দকারের ছেলে আলকাস খন্দকার (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশের ধারণা নাশকতা করার জন্যই তারা ওই বাসায় জড়ো হয়েছিল।