হাজীগঞ্জে মাদক ও ইয়াবা উদ্ধার
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২১:৪৩
হাজীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী কাজী দুলালের আস্তানা থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ ২৭০ বোতল ফেন্সিডিল ও ৩শ’ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় দুলালের স্ত্রী নার্গিস বেগমকে আটক করা হয়। হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, কাজী দুলালকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করা হবে। মাদক সম্রাট কাজী দুলালের বিরুদ্ধে হাজীগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক মাদক আইনের মামলা রয়েছে।