পাকিস্তানের বিরুদ্ধেও কোচ থাকছেন আতাপাত্তু
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২২:০২
মারভান আতাপাত্তু পাকিস্তানের বিরুদ্ধে আগামী মাসে অনুষ্ঠেয় সিরিজটি পর্যন্ত শ্রীলংকার জাতীয় দলের কোচ থাকছেন। শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) এর নির্বাহী কমিটি এ ঘোষণা দেয়। রুয়ান কালপাগেও এই সময়ে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। এর বাইরে নুয়ান সেনেভিরত্নেকে পাকিস্তান সিরিজের জন্য জাতীয় দলের ফিল্ডিং কোচ নিযুক্ত করেছে এসএলসি। পল ফেব্রেগাস শ্রীলংকার কোচের দায়িত্ব ছেড়ে গেলে আতাপাত্তু ও কালপাগেকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত এ দায়িত্ব দুটি দেয়া হয়েছিল।
প্রোটিয়াসদের বিরুদ্ধে সিরিজটি শেষ হওয়ার পথেই এখন তাদের মেয়াদ বাড়ানো হলো। দ্বীপ দেশ শ্রীলংকার ক্রিকেটের দায়িত্বে থাকা এসএলসি ইতোমধ্যে প্রধান কোচ, ফিল্ডিং কোচ ও ট্রেইনার চেয়ে বিজ্ঞাপন দিয়েছে।