সাবেক এমপি আব্দুর রউফ চৌধুরীর ইন্তেকাল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ আব্দুর রউফ চৌধুরী (৮১) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, চার সন্তান রেখে গেছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে আব্দুর রউফ চৌধুরী দক্ষিণ-পশ্চিম জোনাল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। ১৯৪৬ সাল থেকে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং বিভিন্ন সক্রিয় আন্দোলনে অংশ নেন। তিনি ১৯৭০, ১৯৭৩ ও ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। মরহুমের ছেলে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী জানান, আজ শুক্রবার কুষ্টিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।