শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন ওবামা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি এক চিঠিতে শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বারাক ওবামা। তিনি চিঠিতে লিখেছেন, আমাদের ২৩৮তম স্বাধীনতা দিবসে অভিনন্দন জানানোয় আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণও আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। উল্লেখ্য, গত ৪ জুলাই ছিলো যুক্তরাষ্ট্রের ২৩৮তম স্বাধীনতা দিবস।