মামলার খরচ চালাতে ব্যাংক ডাকাতি!
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২২:৫২
মজাদার ঘটনাই বলতে হবে। নিজের একটি অপকর্মের খেসারত দিতে আরেকটি অপকর্ম ঘটিয়েছেন এক মার্কিন নাগরিক। অস্ত্র ডাকাতি মামলার খরচ জোগাড় করতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছেন তিনি!
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের এউ ক্লেয়ার আদালতের নথি থেকে জানা যায়, জেসি সুইটার নামের এক ব্যক্তিকে সমপ্রতি গ্রেফতার করে সেখানকার পুলিশ। রাইস লেক ব্যাংকে ডাকাতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ব্যাগ এবং একটি বন্দুক উদ্ধার করে পুলিশ। তবে ব্যাগে কী পরিমাণ অর্থ ছিল তা জানায়নি পুলিশ। আদালতে তিনি মজার তথ্য দিয়েছেন। সেটা হলো- তার ব্যাংক ডাকাতি করার পেছনে আছে একটি অস্ত্র মামলা। ওই মামলায় তিনি যে কোনো সময়ই জেলে যেতে পারেন। জেল থেকে বাঁচতে মামলায় একজন জাঁদরেল উকিল দিতে হবে। তার ফি জোগাড় করতেই তিনি ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটিয়েছেন! কিন্তু পার পেলেন না বেচারা!- দ্য টেলিগ্রাম