বরিশালে অটোরিকশা চালক নিখোঁজ

নগরীতে রাসেল সিকদার (২৫) নামের এক অটোরিকশা চালক গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বুধবার রাসেলের পরিবার কোতোয়ালী থানায় জিডি করেছেন। নিখোঁজ রাসেল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী ফকিরবাড়ি এলাকার বাসিন্দা। রাসেলের পরিবার জানিয়েছে, গত মঙ্গলবার রাসেল বাসা থেকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়। আর বাসায় ফিরেনি। পরিবারের সদস্যরা রাসেলের ব্যবহূত মোবাইল ফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় জিডি করলেও পুলিশ নিখোঁজ রাসেলের কোন সন্ধান দিতে পারেনি।