কাশিমপুর কারাগারে ইয়াবা দেয়ার সময় নারী গ্রেফতার

কাশিমপুর কারাগারে খাবারের সঙ্গে ইয়াবা ট্যাবলেট প্রদানের সময় গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই কারাগারে বন্দী মোঃ শাহীন মিয়ার স্ত্রী নয়নতারা বেগম। তার বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বন্দী শাহীন মিয়াকে গরুর মাংসের সাথে ওই প্যাকেটে পলিথিনের ভেতর ৩০ পিস ইয়াবা বড়ি দেয়ার সময় তার স্ত্রী নয়নতারাকে কারা পুলিশ হাতেনাতে আটক করে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন কারা পুলিশ।