অন্ধকার মাটি ফুঁড়ে ওঠে দিন
দিনের পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নামে রাত
রাতের অন্ধকারে তারার মতো জ্বলজ্বল করে ওঠে
আমাদের ভুল-ভ্রান্তি, দুর্বলতাসকল;
তাই আমি দিন চাই
আবার দিনের বেলার মনোতোষ মিথ্যেগুলো
আলোকিত অভিনয়গুলো
আড়াল করে ফেলার জন্য চাই অন্ধকার
যাই প্রত্যেকের ব্যক্তিগত ঘরে, গহ্বরে!
আসলে আমরা সবাই ঝুলে থাকি
দিন আর রাতের মাঝখানে
আত্মপ্রতারিত, বিপন্ন।