নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

‘ণত্ব ও ষত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? মো. আতাউর রহমান (সায়েম) সাবেক শিক্ষক (বাংলা) সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা ণত্ব ও ষত্ব বিধান ১.‘ণত্ব ও ষত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. অর্থতত্ত্বে খ. শব্দতত্ত্বে গ. ধ্বনিতত্ত্বে ঘ. বাক্যতত্ত্বে ২.কোন্ শব্দের ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে? ক. তত্সম খ. দেশী গ. বিদেশী ঘ. তদ্ভব ৩. যে বিধানে তত্সম শব্দে ষ-এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে? ক. ণত্ব বিধান খ. ষত্ব বিধান গ. অভিধান ঘ. উচ্চারণ বিধান ৪. কোন দুটি স্বরবর্ণের পরে ষ-এর প্রয়োগ হয় না? ক. অ, আ খ. ঐ, ঊ গ. ই ,প ঘ. এ, ঐ ৫. কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয়? ক. অ-কারান্ত ও আ-কারান্ত খ. ই-কারান্ত ও ঊ-কারান্ত গ. এ-কারান্ত ও ঐ-কারান্ত ঘ. ও-কারান্ত ও ঐ-কারান্ত ৬. কোন দুটি বর্ণের পরের স মূর্ধন্য-ষ হয়? ক. ই, উ খ. ক, প গ. ঋ, র ঘ. ন, ণ ৭. কোনগুলো ষ-ত্ব বিধানের উদাহরণ? ক. ত্রিনয়ন, সর্বনাম খ. করিস, দেশী গ. পোশাক, মাস্টার ঘ. আষাঢ়, ঊষা ৮. কোন শব্দের ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য? ক. তদ্ভব খ. তত্সম গ. দেশী ঘ. বিদেশী ৯. কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়? ক. সন্ধিসাধিত খ. সমাসসাধিত গ. প্রত্যয়সাধিত ঘ. উপসর্গসাধিত ১০. তত্সম শব্দে ঋ, র-এর পরে কোনটি বসবে? ক. স খ. ন গ. ষ ঘ. য় ১১. নিচের কোন বানানটি শুদ্ধ? ক. পোষ্ট অফিস খ. দর্শণ গ. গৃহহীন ঘ. ষ্টোর ১২. তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ক. লিঙ্গান্তর খ. বিশেষণ গ. ণ-ত্ব বিধান ঘ. সবকটি ১৩. ঋ, র, ষ-এর পরস্থিত কোন বর্ণের পরে ণ হয়? ক. ধ খ. ম গ. শ ঘ. ত ১৪. কোন বানানটি ঠিক নয়? ক. নির্জন খ. কল্যাণ গ. পুষ ঘ.ঋষি ১৫. কোনটি বিধান বহির্ভূত ষ-এর ব্যবহার? ক. চিকীর্ষা খ. বর্ষণ গ. পৌষ ঘ. ঋষি ১৬. নিচের কোন বানানটি অশুদ্ধ? ক. দর্পণ খ. সমিচীন গ. লাবণ্য ঘ. লবণ ১৭. কখন ‘ণ’ হয় না? ক. ক-বর্গের আগে খ. ট-বর্গের আগে গ. ত-বর্গের আগে ঘ. চ-বর্গের আগে ১৮. বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই- ক. ণ হয় খ. ন হয় গ. মাঝে মাঝে ণ হয় ঘ. ণ ও ন উভয়ই হয় ১৯. ‘ণ-ত্ব ও ষ-ত্ব বিধান’-এর প্রাচীন পরিভাষার নাম কী? ক. নতি খ. ণতি গ. অতি ঘ. প্রতি ২০. কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না? ক. দুটি বর্ণের মিলনে সন্ধি হলে খ. শব্দের বানানে গ. সমাসবদ্ধ পদ থাকলে ঘ. কারক নির্ণয়ে ২১. কোন্ বর্গের ধ্বনির আগের ন, ণ হয়? ক. ক-বর্গীয় খ. চ-বর্গীয় গ. ট-বর্গীয় ঘ. ত-বর্গীয় ২২. কোন ্ ধ্বনিগুলোর পরের ন, ণ হয়? ক. ক, খ, গ খ. য, র,ল গ. শ, ষ,স ঘ. ঋ, র, ষ ২৩. কোথায় স হয় না? ক. তত্সম শব্দে খ. তদ্ভব শব্দে গ. অর্ধতত্সম শব্দে ঘ. খাঁটি বাংলা শব্দে ২৪. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কী হয়? ক. স খ. ষ গ. উ ঘ. ই ২৫. ঋ, র, ষ-এর পরে কী হয়? ক. ণ খ. ন্ন গ. ন ঘ. ন্য উত্তরমালা (ণ-ত্ব ও ষ-ত্ব বিধান): ১.গ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.গ ১১.গ ১২.গ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.খ ২১.ঘ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.ক