জোকস

 কী রে শ্যামল, এতদিন পর যাও একটা চাকরির কথা হলো সেটাতেও যোগ দিলি না কেন? :যে চাকরিতে কোনো ভবিষ্যত নেই সেখানে যোগ দিয়ে কী লাভ? :ভবিষ্যত নেই মানে? :মানে, মালিকের যে একমাত্র মেয়ে তারও তো গত সপ্তাহে বিয়ে হয়ে গেল!  মেয়ের বাবা :তুমি কাল রাতে আমার মেয়ে যখন বাসায় ফিরছিল তখন তাকে উদ্দেশ্য করে শিস বাজিয়েছিলে কেন? বিচ্ছু ছেলে :এখন দিনের আলোতে আপনার মেয়েকে আবার দেখে আমিও সে কথাই ভাবছি!  খদ্দের :এই তোমাদের এখানে গরম কী হবে বলো তো? ওয়েটার :এই মুহূর্তে ম্যানেজারের মাথা ছাড়া আর কিছুই গরম পাবেন না, স্যার!  এক দর্জি তার ছেলেকে নিয়ে বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাই দেখে তার স্বল্প-পরিচিত এক লোক জানতে চাইলো— :কি ভাই, আপনার ছেলে নাকি? :হ্যাঁ, দুই ছেলের মধ্যে এই হলো ছোটটা। :তা বড়জন এর চেয়ে কত বড়? :এই ধরেন, ওর চেয়ে পাঁচ গিরা বেশি হবে!