ফোকাস

ঈদে মুস্তাফা মনোয়ারের পাপেট শো

গত কয়েকটি ঈদের ধারাবাহিকতায় এবারও মাছরাঙা টেলিভিশনের জন্য পাপেট শো নির্মাণ করেছেন খ্যাতিমান পাপেট শিল্পী মুস্তাফা মনোয়ার, যা শিশুদের ঈদ আনন্দে অন্যমাত্রা যোগ করবে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে চার পর্বের এই শো প্রচার হবে ঈদের চতুর্থ দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাকিবুল আলম।