জায়েদ খানের ব্যস্ততা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২১:০৮
চলতি সময়ের চিত্রনায়কদের মধ্যে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন জায়েদ খান। তার কাজের বর্তমান চিত্রই বলে দেয় কতটা ব্যস্ত তিনি। একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বর্তমানে মমতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘লাভ ইন মালয়েশিয়া’ ও মোস্তাফিজুর রহমান বাবুর ‘তোমার প্রেমে পড়েছি’ ছবির শুটিং করছেন। পাশাপাশি তার অভিনীত আরেক ছবি ‘প্রেম করব তোমার সাথে’ও মুক্তির অপেক্ষায় রয়েছে। রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম। বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, ‘দর্শকের ভালো লাগবে এমন সব ছবিতেই অভিনয় করছি। এর আগেও যেসব ছবি মুক্তি পেয়েছে সেগুলো থেকে প্রত্যাশিত সাফল্য পেয়েছি। আশা করছি শুটিং চলতি ও মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো থেকেও সেরকম সাফল্যই পাব।’