চাইলে এই ঈদে ১০০টা নাটকের রেকর্ড গড়তে পারতাম
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২১:০৯
চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ছোটপর্দার একাধিক কাজকে না বলেছেন মীম। নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছেন, শুধুমাত্র ‘বিশেষ’ নাটকেই অভিনয় করবেন।
এ প্রসঙ্গে মীম বলেন, ধীরে ধীরে নাটক থেকে নিজেকে গুটিয়ে নেবেন। সিনেমাতেই পুরোপুরি মনোযোগী হবেন। ঈদের পর বছরের বাকিটা সময় সিনেমার শুটিংয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াতে হবে। কাজেই নাটকে অভিনয়ের সুযোগ থাকছে না।
‘নাটকে অভিনয় কমিয়ে দেব, এ সিদ্ধান্ত অনেকদিন আগেই নিয়েছি। আমি সিনেমাতেই নিয়মিত হব। নাটকে কালেভদ্রে কাজ করছি। আমি বিশেষ দিবসের জন্য বিশেষ নাটক ছাড়া অভিনয় করব না। কারণ এবারের ঈদে চাইলে ১০০টি নাটকে অভিনয় করে রেকর্ড গড়তে পারতাম।’
ঈদ নাটকের ব্যস্ততম নায়িকাদের তালিকায় এবার মিম নেই। হাতে গোনা কয়েকটি নাটকে দেখা যাবে তাকে।
এবার ঈদে প্রচার হতে পারে মিম অভিনীত মাহমুদ দিদারের ‘স্বৈরাচার’, মাবরুর রশিদ বান্নাহর ‘উদ্দেশ্য’, ইমরাউল রাফাতের ‘ওল্ড ইজ গোল্ড’, রুমান রনির ‘চিত্রাঙ্গদা’।