কমিউনিটি ক্লিনিকে ফি নেয়ার অভিযোগ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২১:১৯
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন পরিপত্র ছাড়াই কমিউনিটি ক্লিনিকের ফ্লিড অর্গানাইজার শহিদুল ইসলামের মৌখিক নির্দেশে বানারীপাড়ায় রোগীদের কাছ থেকে ৫ টাকা করে চিকিত্সা ফি নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সমপ্রতি তিনি বানারীপাড়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় ওই নির্দেশ দেন। এ সময় তিনি সারা দেশে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের রোগীদের কাছ থেকে চিকিত্সা ফি বাবদ ৫ টাকা করে রেখে রেজিস্টার খাতায় হিসাব রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান। এরপর থেকেই উপজেলার ৮টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা রোগীপ্রতি ৫ টাকা করে চিকিত্সা ফি নিচ্ছেন।