যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন বন্ধের নির্দেশ

সামনের প্রাকৃতিকভাবে ভরাট হওয়া ৭টি গ্রামের প্রতিরক্ষা বাঁধ কাটা প্রতিরোধে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জের তাহিরপুরে বৃহস্পতিবার ইফতার মাহফিলে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জকে জনগণের জান ও মাল রক্ষায় তাহিরপুর যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন বন্ধে পুলিশকে নির্দেশ দিলেন। একটি প্রভাবশালী মহলের নাম ভাঙ্গিয়ে পুলিশ ও বিজিবিকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবত্ যাদুকাটা নদীর দুই পাড় কেটে বিক্রি করছে একটি অসাধু মহল।