মুক্তাগাছার চার মুক্তিযোদ্ধার শহীদ দিবস আজ

আজ ২৬ জুলাই মুক্তাগাছার ৪জন বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস। ১৯৭১সালের এই দিনে ভারতের সীমান্তবর্তী নেত্রকোনা জেলার নাজিরপুর নামক স্থানে দখলদার পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী যুদ্ধে বহুসংখ্যক পাকসেনাকে হত্যার পাশাপাশি ৭জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এর মধ্যে মুক্তাগাছার চারজন বীর সেনানী হচ্ছেন শহীদ ভবতোষ দাস, দীজেন্দ্র চন্দ্র বিশ্বাস, শেখ ইয়ার মাহমুদ ও নুরুজ্জামান। ইতিহাসে এটি নাজিরপুর যুদ্ধ হিসেবে স্বীকৃত। দীর্ঘদিন ধরে মুক্তাগাছাবাসী দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি পালন উপলক্ষে মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভা, দোয়া,ইফতারসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।