চিকিত্সার্থ সাহায্যের আবেদন

মো. মোস্তফা (১৩) দীর্ঘদিন ধরে নিউরো-ডিজেনেরাটিভ ডিজওর্ডারে ভুগছে। চিকিত্ক সারাজীবন তার চিকিত্সা চালিয়ে যেতে বলছেন। তার চিকিত্সায় প্রচুর টাকার দরকার। মোস্তফার চিকিত্সা করাতে গিয়ে দিনমজুর পিতা ইতিমধ্যে সহায়-সম্বল বিক্রি করে এখন নিঃস্ব। কয়েকদিন আগে মোস্তফার পিতা আব্দুল সাত্তার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন পঙ্গুত্ব জীবন-যাপন করছে। তাই সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: জরিনা খাতুন, সৃজনী-১৫, বাংলাদেশ কমার্স ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। মোবাইল:০১৮৩৯ ২৮৩৮৯৩। -প্রেস বিজ্ঞপ্তি