স্বপ্ন পূরণ
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২১:২৬
ইংল্যান্ডের সাদা জার্সি গায়ে চাপানোর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জস বাটলারের। আসছে রবিবার সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে শুরু হওয়া তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে মাঠে নামার মধ্য দিয়ে দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলার। খুব শিগগিরই অ্যাচিলিস অস্ত্রোপচারের জন্য অভিজ্ঞ ম্যাট প্রিয়র নাম প্রত্যাহার করে নেয়ায় তার পরিবর্তে ১৩ সদস্যের ইংল্যান্ড দলে ডাক পান বাটলার। ল্যাঙ্কাশায়ারের নিজস্ব ওয়েবসাইটে বাটলার বলেন, ‘একটি স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আগামী রবিবার প্রত্যেকের সঙ্গে সাক্ষাত্ না হওয়া এটা কাউকে বোঝানো যাবে না। সত্যিই আমি উত্তেজিত আবার নার্ভাসও। তবে সেটা আশা করতেই হবে। এখন রবিবার পর্যন্তও আমার তর সইছে না। এটা দীর্ঘ দিনের লক্ষ্য এবং আশা এবং এটা সম্ভবত ধারণার চেয়েও আগেই পূরণ হতে যাচ্ছে, যা আমার জন্য বিরাট এক পাওয়া।’