ফসলপ্রেমিক আব্বা

ধান চাষ করা লস

তার চেয়ে লাভ চাল কিনে খাওয়া

এ কথা আব্বাকে বলি আমি

আমার নিরিখে তিনি বললেন—

তোমরা শিক্ষিত— অঙ্কে পাকা!

লাভ-লসের হিসেব

সহজে কষতে পারো তাই

আমি তো কৃষক; ফসলপ্রেমিক মন

প্রেমিকা গাভিন ধান ছাড়া

দেহের গোলা কী দিয়ে ভরবে বাজান!