ডলি ইকবাল

বান্ধবী কাহন

মিডিয়ার সাথে সম্পৃক্ত আমি ছোটবেলা থেকেই। গান শুনতে খুব ভালো লাগতো। এর মধ্যে নজরুল সঙ্গীতটা আমার মনে বেশি দাগ কাটে। তাই একসময় নজরুল সঙ্গীত শিখতে একটি গানের স্কুলে ভর্তি হই। তবে বেশিদিন আর গান শেখা হলো না। আমার ভাই আমিরুল ইসলাম বাবু একজন কোরিওগ্রাফার। সেই সূত্রে নাচের ক্ষেত্রটাও খুব কাছে থেকে দেখা। নাচ শেখারও ঝোঁক উঠলো। কাজের পরিচয়েই অনেকের সাথে পরিচয় হলেও বান্ধবী বলা যায় না সকলকে। কিন্তু ওরা আমার ‘সই’ বা বান্ধবী অনায়সেই। ০০০ একবার কলকাতায় আমরা শো করতে গেলাম। তো সেখানে গিয়ে নিজের দেশকে ভালো করে চেনাবার জন্য আমরা বিভিন্ন রকম দুষ্টুমি করতাম। সেখানে গিয়ে আমরা ইন্দিরা গান্ধির সাথে দেখা করি। তো আমি নিপাসহ আমরা সবাই শাড়ি পরেছিলাম। ০০০০ সাবিনা ইয়াসমিন আমার খুব প্রিয় একজন শিল্পী এছাড়াও তার সাথে আমার ব্যক্তিগত যে পরিচয় সেটা হচ্ছে, সে আমার ভাবি। একদিন আমি আর ভাবি রিক্সায় করে যাচ্ছি। এর মধ্যে ভাবি গাচ্ছিল ‘কেউ কোন দিন আমারে তো কথা দিল না . . .’ আর পাশের দোকান থেকে একজন বলছে ‘অ্যাহ, সাবিনা ইয়াসমিন চলে আসছে'।’ কথাটা আমরা দুজনেই শুনে ফেলি। এই নিয়ে দুজনেই হাসি। সাবিনা ইয়াসমিন শুধু ভালো একজন শিল্পীই না, ভালো একজন মানুষ। ০০০ কলকাতার মৌসুমী চ্যাটার্জী আমার বন্ধু হয়ে ওঠে খুব জলদি। এত সুন্দর করে কিভাবে মানুষ হাসে, ওকে না দেখলে বিশ্বাস হতো না। ঢাকায় দু’বার এসেই হোটেলে উঠতে চাইলো না। বললো, ‘ডলি তোর বাসায় উঠবো। সারারাত আড্ডা দেবো।’ ভীষণ আড্ডা হয়েছে ওর সাথে। ০০০০ নাচের জগতে আমার আরও একজন কাছের বন্ধু নিপা। একবার কলকাতায় আমরা শো করতে গেলাম। তো সেখানে গিয়ে নিজের দেশকে ভালো করে চেনাবার জন্য আমরা বিভিন্ন রকম দুষ্টমি করতাম। তো সেখানে গিয়ে আমরা ইন্দিরা গান্ধির সাথে দেখা করি। তো আমি, নিপাসহ আমরা সবাই শাড়ি পরেছিলাম। তো ইন্দিরা গান্ধি যখন বের হলো দেখে বললো ‘কিসকো ছোড়কে কিসকো দেখু’। আমাদের দেখে সে এতটাই মুগ্ধ হয়েছিল। এমনই অনেক স্মৃতি জড়িয়ে আছে নিপার সাথে। ০০০০ বেবির কণ্ঠ একেবারে ভিন্ন। হাজার কণ্ঠের মাঝে একবার শুনেই বলে দেওয়া যায়। একবার দুবাইতে একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে প্রায় তিন হাজার বাঙালি দর্শক ছিল। আমি সেখানে ছিলাম। বেবি তার বিখ্যাত গান ‘ও বন্ধু তুমি কই কই রে . . .’ গানটি গাইতে গাইতে আমাকে টেনে স্টেজে তুলে নেয়। আর স্টেজে নিয়ে সবাইকে আমার পরিচয় দেয়ে। আর সাথে সাথে তিন হাজার বাঙালি একসাথে ‘ডলি ডলি’ করে আওয়াজ করে। ডলি খুবই খোলামনের একজন মানুষ। খুব মিশুক। ০০০০ শাকিলার সাথে আমার স্মৃতিচারণের ঘটনা প্রচুর। তবে শাকিলা একটা পাগলামি যেটা মনে রাখার মতোই। যেকোনো সাংস্কৃতিক শোতে শাকিলা গান গায় আর আমি দর্শক সারিতে থাকি, তবে সেই দর্শক সারিতে আমার আর থাকা হয় না। সে আমার হাত ধরে টেনে নিয়ে স্টেজে উঠাবে। আর সে গান করে আর আমি তার তালে নাচি। এমন অনেক পাগলামি করে আমার বন্ধুটা।