ঈদের একাধিক নাটক নিয়ে সাদেক সিদ্দিকী
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২০:৩৫
সময়ের জনপ্রিয় নির্মাতা সাদেক সিদ্দিকী এবারের ঈদের জন্য একাধিক নাটক ও টেলিফিল্ম নিয়ে দর্শকদের সামনে আসছেন। এ তালিকায় রয়েছে ৩ টি টেলিফিল্ম ২ টি এক ঘন্টার নাটক ও একটি ৫ পর্বের ধারাবাহিক রয়েছে। টেলিফিল্ম তিনটি হলো ‘ভালবাসি শুধু তোমায়,’ নীল চাঁদোয়া, তুমিই আমার ভালবাসা’। এক ঘন্টার নাটক দুটি হলো ‘স্বপ্নের দিন রাত্রি ও মায়াবিনী এবং ৫ পর্বের ধারাবাহিক নাটক ‘সবাইতো ভালবাসা চায়’।এই একগুচ্ছ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিমো, তানভীর, অধরা চাহাট, তোহা, ইরিন, শাহেদ, হাসান মাসুদ, সোহেল খান, মীম, শবনম পারভীন, শাহনাজ পারভীননহ অনেকে। ঈদের ব্যস্ততা প্রসঙ্গে নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘ঈদের অনুষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে সেরা প্রডাকশনই আমরা দিতে চেষ্টা করি। এবারেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি নাটকগুলো দর্শকেরা উপভোগ করবেন।’ উল্লেখ্য, ভালবাসি শুধু তোমায় টেলিফিল্মের ২ টি গানে কণ্ঠ দিয়েছেন মাহফুজুর রহমান, মিতালী ও শিমু।