অডিও প্রকাশনায় শাকিব খান
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২০:৩৫
নিজের প্রযোজিত চলচ্চিত্র ‘হিরো-দ্যা সুপারস্টার’ এর অডিও প্রকাশ করলেন চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক উজ্জল, মিশা সওদাগর, শাকিব খান, অপু বিশ্বাস ও সংগীতশিল্পী আরফিন রুমিসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ ছবির প্রযোজক ও অভিনেতা শাকিব খান বলেন, ‘আমি যাদেরকে বলতে চাই তারা তো এখানে নেই। আপনারা তো আমাদের চলচ্চিত্রের সংশিষ্ট মানুষরাই উপস্থিত। ছবিটির মুক্তির আগেই ১২০টির মত হলমালিক বুকিং নিয়েছে। আমি আমাদের দেশের চলচ্চিত্রকে আর্ন্তজাতিক পর্যায়ে দেখতে চাই। আমি চাই, বাংলাদেশের চলচ্চিত্রের এমন সুদিন আসুক যেন একইসাথে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ডে একযোগে মুক্তি পায়। সাফল্য আসুক বাংলাদেশের চলচ্চিত্রের।’