‘আমরা করবো জয়’ চলচ্চিত্রের অডিও প্রকাশনা

গত ২৩ জুলাই রাত আটটায় রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল ‘আমরা করবো জয়’ চলচ্চিত্রের অডিও গানের অ্যালবাম-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা করবো জয়’ চলচ্চিত্রের সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও শামীম আলম বুলেট। অডিও অ্যালবামে মোট পাঁচটি গানসহ তিনটি ইন্সট্রুমেন্টাল আছে। দুইটি গানসহ তিনটি ইন্সট্রুমেন্টালই কম্পোজ করেছেন বাপ্পা মজুমদার এবং একটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়া শামীম আলম বুলেট দুইটি কম্পোজসহ একটিতে কণ্ঠ দিয়েছেন। গানে আরো কণ্ঠ দিয়েছেন—কাকন, আহসান সাদাফ ও চন্দন।